স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে নারী উন্নয়নে কর্মরত স্থানীয় সংশ্লিষ্ট বেসরকারী সংগঠন সমূহের সহযোগিতায় আজ বৃহস্পতিবার নগরীর প্রবর্ত্তক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.মাসুকুর রহমান সিকদার প্রধান অতিথি হিসেবে মানববন্ধনে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা অঞ্জনা ভট্টাচার্য্য, এসময় আরো উপস্থিত ছিলেন, চসিকের সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিল আবিদা আজাদ, নারীনেত্রী জেসমিন সুলতানা পারু, ঘাসফুল’র সহকারী পরিচালক আনজুমানবানু লিমা, বিভিন্ন সংগঠনের কর্মকর্তা ও বিপুল সংখ্যাক নারী সদস্যবৃন্দ।
প্রধান অতিথি মো. মাসুকুর রহমান সিকদার বলেন, নারীর উন্নয়নে দেশের উন্নয়ন। নারী বান্ধব সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী গ্রহণ এবং বাস্তবায়ন করে যাচ্ছে। নারী নির্যাতন প্রতিরোধ ও নির্যাতিত নারীদের ন্যায্য আইনী সহায়তাসহ অন্যান্য সুবিধা পাওয়ার বিষয়গুলো বর্তমানে গুরুত্বসহকারে বিবেচনা করা হয়। পূর্ণ মর্যাদা ও অধিকার ভোগের মাধ্যমে নারীরা এগিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।
সিটিজিসান.কম/রবি
Print This Post

