নির্দেশ বড়ুয়া, সীতাকুণ্ড করেসপন্ডেন্ট ::
চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড়ের উপর দিয়ে ফৌজদারহাট-বায়োজিদ সংযোগ সড়ক নির্মাণের নামে সিডিএ (চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ) নরদস্যুদের দ্বারা পাহার কাটার মহোৎসব চালাচ্ছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ফৌজদারহাট-বায়োজিদ সংযোগ সড়ক নির্মাণের জন্য যত্রতত্র পাহাড় কাটছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স।
দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কাজটি ঝুলে থাকার পর গত কয়েকমাস আগে সিডিএ প্রকল্পটি আবার নতুন করে শুরু করার জন্য সিডিএ কে অর্থ বরাদ্দ দেয় সরকার। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে বায়োজিদ বোস্তাবি পর্যন্ত প্রায় ৩৬ কি.মি. এই সংযোগ সড়কটি ১২০ফুট প্রস্থ করার কথা রয়েছে। কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠানটি উভয় পাশে প্রায় ৪০০ ফুট পাহাড় কেটে সাবার করেছে।
ঘটনাস্থলে গেলে প্রথমে সাংবাদিকদের ভেতরে প্রবেশে বাধা প্রদান করে গেইটম্যান। পরে গেইটম্যানকে সিডিএ-এর দায়িত্বরত খায়ের নামের এক কর্মকর্তা ফোন দিয়ে বলেন সাবেক এমপি আবুল কাসেমের ছোট ছেলে নোমানের সাথে কথা বলার জন্য। পরে গেইটম্যান নিজেই নোমানকে ফোন দিয়ে সাংবাদিকদের ভেতরে প্রবেশের অনুমতি চান। তবে সরকারী কাজে নোমানের সংশ্লিষ্টতা কি জানতে চাইলে উপস্থিত কর্মকর্তাদের কাছ থেকে কোন সদোত্তর পাওয়া যায়নি।
অন্যদিকে স্থানীয়রা সিটিজিসান.কমকে জানান, সিডিএ-র রাস্তা নির্মাণের অজুহাতে কিছু স্বার্থানেষী মহল ঠিকাদারী প্রতিষ্ঠানের যোগসাজসে পাহাড় কেটে সমান করে মাটিগুলো ড্রাম ট্রাকে করে অন্যত্র বিক্রি করে দিচ্ছে।
পাহার কাটার বিষয়ে রাস্তা নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান স্পেক্ট্রা ইঞ্জিনিয়াস লিমিটেডের পিএম রবিউল হক (প্রকৌশলী) সিটিজিসান.কমকে বলেন, আমরা রাস্তা নির্মাণের জন্য ১২০ ফুট পাহাড় কাটার অনুমতি পেয়েছি। তার অধিক বা ৪‘শ ফুট পাহাড় কাটার কোন প্রশ্নই আসে না। তারপরও আমি বিষয়টি খতিয়ে দেখব।
এব্যাপারে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল‘র পরিচালক মাসুদ করিম পাহাড় কাটার বিষযটি নিশ্চিত করেছেন। ইহিপূর্বে যারা পাহাড় কাটছে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং যারা নতুন করে পাহাড় কাটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান পরিচালক।
সিটিজিসান.কম/রবি
Print This Post

