জয়ললিতার মৃত্যুর শোকে ৭৭ জনের মৃত্যু

আপডেট: ৮ ডিসেম্বর ২০১৬ ১০:৫০ পূর্বাহ্ন

555

অনলাইন ডেস্ক ::

ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর শোকে ৭৭ জন মানুষ মারা গেছে বলে জানিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে। একই সঙ্গে নিহতদের পরিবারকে তিন লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে দলটি।

গতকাল বুধবার এক বিবৃতিতে এইআইএডিএমকে বলেছে, যারা আত্মহুতি দিতে চেয়েছিল তাদেরকে ৫০ হাজার রুপি করে দেয়া হবে। এছাড়া মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে এইআইএডিএম।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post