টেকনাফে দুই জেলেকে ধরে নিয়ে গেছে বিজিপি

আপডেট: ৮ ডিসেম্বর ২০১৬ ১২:০৯ পূর্বাহ্ন

cox

জাহাঙ্গীর আলম, টেকনাফ করেসপন্ডেন্ট ::

কক্সবাজারের টেকনাফ সীমান্ত থেকে দুই বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি।

গতকাল বুধবার বেলা দেড়টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল নামক গ্রামের ছৈয়দ হোছনের পুত্র আব্দু শুক্কুর (৪০) একই গ্রামের আবুল হোছনের পুত্র মোঃ ভুলু (৩৮) নৌকা যোগে নাফনদী সংলগ্ন চিংড়িঘেরে যাওয়ার পথে মিয়ানমার সীমান্তরক্ষী বিজিপি তাদের কে ধরে নিয়ে যায়।

আটক দুই জেলের অভিভাবক রা জানান,জীবিকার তাগিদে তারা মাছ ধরতে গেলে বিজিপি তাদের তুলে নিয়ে যায়।

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর লম্বাবিল পয়েন্ট থেকে তাদের ধরে নিয়ে যায় বলে জানান বিজিবির ২ ব্যাটেলনিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ। এ বিষয়ে অন্য জেলেরা বিজিবির ২ ব্যাটেলনিয়ান বরাবরে লিখিত অভিযোগ দিয়েছে বলেও জানান গেছে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post