সীতাকুণ্ড করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশের অভিযানে চালিয়ে বিভিন্ন মামলার ১০ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মো. আবু তাহের (২৭)। উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের মহানগর গ্রামের সারেং বাড়ীর নিজাম উদ্দিনের পুত্র। মো.জসিম (২৬) উপজেলার কদমরসুল এলাকার বদিউল আলমের পুত্র। মো.জসিম (২৬)। উপজেলার মধ্যম মহাদেবপুর গ্রামের মৃত আবুল কাশেমের পুত্র। শাহাজাহান লিটন (৩২)। উপজেলার মসজিদ্দা এলাকার টিএনটি আবুল কালামের পুত্র। কামরুল হোসেন (২৬)। উপজেলার বাশবাড়িয়া এলাকার কালাম ড্রাইভারের পুত্র। আবুল হাসেম (২৯)। উপজেলার কুমিরা পাক্কা মসজিদ এলাকার আবুল কাশেমের পুত্র। আবুল হোসেন (২৯)। চট্টগ্রাম নগরীর বটতলষ্টেশন থেকে মৃত ইসমাইল হোসেনের পুত্র। দেলোয়ারে হোসেন মিন্টু (৪০)। উপজেলার দক্ষিণ ফেদাই নগর এলাকার মৃত ইসহাকের পুত্র। মহি উদ্দিন (২৭) উপজেলার দক্ষিণ ফেদাই নগর এলাকার আবদুল মান্নানের পুত্র। (৩০) আরিফ হোসেন। উপজেলার ফৌজদারহাট বাংলাবাজার এলাকার মৃত জানে আলমের পুত্র। মো. নওশাদ (৩২) কে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হয়েছে।
এব্যাপারে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

