সল্টগোলা ক্রসিংয়ে অগ্নিকান্ড

আপডেট: ৭ ডিসেম্বর ২০১৬ ১১:১৫ পূর্বাহ্ন

fire

চট্টগ্রাম :: নগরীর বন্দর থানার সল্টগোলা ঈশান মিস্ত্রি হাট এলাকায় বুধবার সকাল সাতটা ৫০ মিনিটের দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪০টি কাঁচা দোকান আংশিক পুড়ে গেছে।

পরে সোয়া নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। তবে ৭০ লাখ টাকার জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের কম্পিউটার অপারেটর রুপন কান্তি বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে বন্দর ও আগ্রাবাদ ইউনিট থেকে চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post