অনলাইন ডেস্ক :: সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা ও তিনজনের মৃত্যুর ঘটনায় মুফতি আবদুল হান্নানসহ তিন জঙ্গির ফাঁসির আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ।
আজ বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহম্মদ আলী ও রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা। রায়ের পর মোহম্মদ আলী জানান, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউ করা হবে।
গত ৩০ নভেম্বর এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। ২০০৪ সালের ২১ মে সিলেটের হজরত শাহজালালের (র.) মাজারে তৎকালীন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি আহত এবং পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হন।
মামলার বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নানসহ তিনজনকে মৃত্যুদণ্ড ও বাকিদের যাবজ্জীবন কারাদণ্ড দেন। নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড অনুমোদন করতে প্রয়োজনীয় নথি হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি ২০০৯ সালে আসামিরা জেল আপিলও করেন।
প্রায় সাত বছর পর গত ৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়ে ৩ ফেব্রুয়ারি শেষ হয়। পরে বিচারিক আদালতের দণ্ড বহাল রেখে ১১ ফেব্রুয়ারি এ রায় ঘোষণা করা হয়।
গত ২৮ এপ্রিল হাইকোর্টের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। এরপর ১৪ জুন রায় হাতে পাওয়ার পর ১৪ জুলাই আপিল করেন আসামিপক্ষ।
যুদ্ধাবস্থার দরুণ দেশটিতে পণ্যবাহী জাহাজ প্রবেশের উপর সৌদি আরবের বিধিনিষেধ রয়েছে, ফলে সেখানে খাদ্য সাহায্য সরবরাহের সুযোগ খুব সীমিত।
এই পরিস্থিতিতে ইয়েমেন ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছে আরেকটি আন্তর্জাতিক দাতা সংস্থা অক্সফ্যাম।
সংস্থাটি সৌদি কর্তৃপক্ষের কাছে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। একই সাথে আন্তর্জাতিক মহলের কাছে আবেদন জানিয়েছে ইয়েমেনের জন্য খাদ্য সহায়তা বাড়াতে।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

