চট্টগ্রাম :: একটি ড্রাইকেকের প্যাকেট থেকে ইয়াবা ব্যবসায়ী মো ওয়াহিদ (২৭) নামের যুবককে চার হাজার পিস ইয়াবাসহ আটক করেছে চট্টগ্রাম রেলওয়ে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম রেলস্টেশনের ৮ ও ৯ নম্বর প্লাটফর্মের ফুটওভার ব্রিজের পাশ থেকে তাকে ইয়াবাসহ আটক করা হয়।
চট্টগ্রাম রেলওয়ে ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. গোলাম ছরোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

