টেকনাফে রোহিঙ্গা ইয়াবা গডফাদার’র কর্মকান্ডে অতিষ্ট স্থানীয়রা

আপডেট: ৭ ডিসেম্বর ২০১৬ ৯:৪০ পূর্বাহ্ন

teknaf

টেকনাফ করেসপন্ডেন্ট::
কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের ঘিলাতলী গ্রামের এক রোহিঙ্গা ইয়াবা গডপাদারে কর্মকান্ডে এলাকার সাধারণ জনসাধারণ অতিষ্ট বলে খবর পাওয়া গেছে।

অভিযোগ উঠেছে উপজলোর ঘিলাতলী গ্রামের আতর আলীর পুত্র আবুল কালাম প্রকাশ বাদশা (৩৫)। সেই বিগত ৮-৯ বছর পূর্বে র্বামা থেকে বাংলাদেশে আসে তার পরিবার পরিজন সহকারে বার্মা বুচিদং এলাকার বাসিন্দা ছিল। আসার পর সেই প্রথমে বিভিন্ন স্থানে মানুষের কাজকর্ম করত। পরে বার্মার ইয়াবা গডফাদার সাথে তার সুসম্পর্ক তৈরি হয় এর ধারাবাহিকথায় সেই ধীরগতিতে ব্যবসা করে এখন সেই গাড়ি সহ টাকা পয়সার মালিক বনে যায়।

এছাড়া, বাংলাদেশের বিভিন্ন স্থানে ইয়াবা তার মাধ্যমে আদান-প্রদান হয় এবং এজেন্ড হিসেবে কাজ করে বলে জানা যায়। পরে তারা বিভিন্ন কৌশলে বাংলাদেশের নাগরিক হয়। বদরখালী ইউনিয়নের সুফিয়া বেগম নামে এক মহিলার সাথে তার বিবাহ হয় সেই তার নিজ স্ত্রী সুফিয়াকে প্রায় সময় নিযার্তন করত। এক পর্যায়ে সুফিয়া বেগমকে হত্যা করে। তবে আবুল কালাম তার স্ত্রী আত্মহত্যা করেছে বলে তিনি দাবি করলেও সুফিয়া বেগমের বাবা বাদী হয়ে তার বিরুদ্ধে নারী নিযার্তন ও হত্যা মামলা করে। সুফিয়া বেগমের সংসারে তিন সন্তান ছিল।

সুফিয়া বেগম হত্যার মুল কারণ ছিল আবুল কালামের প্রথম স্ত্রী সুফিয়া বেগম তার সংসারে থাকা অবস্থায় খুটাখালী এলাকার একটি মেয়ের সাথে সম্পর্ক ছিল সেই সম্পর্কর কারণ নিয়ে তাদের মাঝে প্রায় সময় ঝগড়া বিবাদ হত। তারই ধারাবাহিকথায় হত্যা কান্ডটি ঘটে বলে এলাকাবাসীর ধারণা ছিল পরে খুটাখালী সেই মেয়েটিকে বিবাহ করে। তার সাথে ও র্দীঘদিন সংসার করার পর থাকে হত্যা ও নির্যাতন করতে না পারলেও বিভিন্ন কারণ দেখিয়ে থাকেও তালাক দেয়।

সেই মূলত একজন নারী লোভি ধোকাবাজ। একবার পুলিশের হাতে ইয়াবাসহ আটক হয়েছিল পরে টাকার বিনিময় ছাড়া পায় বলে একটি সূত্রে জানা যায়। এরপর আবুল কালাম স্থানীয় ডেইল পাড়ার মো. হোসেনের মেয়েকে বিয়ে করেন। বর্তমানে তার সাথে সংসার করে যাচ্ছে। আবুল কালাম ইয়াবার টাকার গরমে এলাকায় বিভিন্ন অপর্কমের চালাচ্ছে। স্থানীদের মতে, উক্ত আবুল কালাম রোহিঙ্গা হলেও এখন সেই বাংলাদেশের বর্তমান নাগরিক তার অনেক কর্মকান্ড আইন বিরোধী এবং নারী কেলেংকারিতে জড়িত।

সিটিজিসান.কম/শিশির

Print This Post Print This Post