ঝিনাইদহ করেসপন্ডেন্ট :: ঝিনাইদহ কোটচাঁদপুর থানা পুলিশ ইয়াবাসহ দুই মাদকসেবীকে গ্রেফতার করেছে। এ মধ্যে একজন ছাত্র অন্যজন শিক্ষক।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আহমেদ কবির হোসেন বলেন, অভিযান চলাকালে সোমবার রাত ৮টার দিকে উপজেলার ফুলবাড়ী বাজার মোড় হতে ৮ পিস ইয়াবাসহ থানার সেকেন্ড অফিসার ব্রজবল্লভ সাধু দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন উপজেলার দয়রামপুর গ্রামের জবেদ আলী খাঁ’র ছেলে মনিরুল (৪০), অপর জন একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মিলন (১৯)।
এদিকে ওই এলাকার চেয়ারম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দু’জনের মধ্যে একজন দয়রামপুর মাদ্রাসার শিক্ষক মনিরুল ইসলাম অপর জন ছাত্র, ঝিনাইদহের একটি কলেজে লেখাপড়া করে। এ ব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

