সীতাকুণ্ডে ডাকাতিকালে অস্ত্রসহ আহতবস্থায় দুই ডাকাত গ্রেফতার

আপডেট: ৬ ডিসেম্বর ২০১৬ ৬:০৬ অপরাহ্ন

sitakonda-0_27562

সীতাকুণ্ড করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ডাকাতি করতে গিয়ে হাতে নাতে অস্ত্রসহ দুই ডাকাতে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল সোমবার রাত আড়াইটায় পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডে ইকোপার্ক এলাকায় সাফায়েত উল্লাহর বাড়ীতে ১০/১২ জনের ডাকাত দল দরজা ভেঙ্গে ডাকাতি করে। ডাকাত প্রবেশের টের পেয়ে সাফায়েতের পুত্র আরিফ পুলিশকে জানায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে এলোপাতারি গুলি করতে থাকে। এসময় পুলিশও পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলি বৃদ্ধ হয়ে আহত হয়। অন্যরা ছাদ থেকে লাফিয়ে পড়ে পলিয়ে যায়।

এ ব্যাপারে সীতাকুণ্ড থানায় ওসি ইফতেখার হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post