চট্টগ্রাম :: নগরীর বন্দর থানাধীন সোমবার সকাল পৌনে ১০টার দিকে মাইলের মাথা এলাকায় বৈদ্যুতিক গোলযোগে সৃষ্ট অগ্নিকাণ্ডে ২টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর নজরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিইপিজেড স্টেশন থেকে দুটি গাড়ি পাঠানো হয়। তারা সোয়া এক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হন।
তিনি জানান, অগ্নিকাণ্ডে নেছার আহমদ ও মো. লোকমানের মালিকানাধীন দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের হিসাবে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

