ফলোআপ : বার্ষিক পরীক্ষা দিল ধর্ষিতা, শিক্ষককে শোকজ

আপডেট: ৫ ডিসেম্বর ২০১৬ ৩:২৬ অপরাহ্ন

ima

হবিগঞ্জ :: হবিগঞ্জের বাহুবলে ধর্ষিতা স্কুলছাত্রীকে পরীক্ষায় অংশ না দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে শোকজ করেছে উপজেলা প্রশাসন।

গত রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় বাহুবল উপজেলার শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীকে শোকজ করা হয়। শোকজের জবাব আগামী সাত দিনের মধ্যে দেয়ার জন্য তাকে নির্দেশ দেয়া হয়েছে।

এর আগে রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের উদ্যোগে ওই শিক্ষার্থীকে পরীক্ষার সুযোগ করে দেয়া হয়। পরীক্ষার পর সন্ধ্যায় প্রধান শিক্ষককে শোকজ করা হয়।

এ ব্যাপারে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম শোকজের বিষয়টি স্বীকার করে জানান, স্কুলছাত্রীকে পরীক্ষা অংশ না দেয়ার অভিযোগে স্কুলের প্রধান শিক্ষককে সাত দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। পরবর্তী সময়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেলার বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের চিচিরকোট গ্রামের নিকটবর্তী নতুনবাজার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে পার্শ্ববর্তী হিমারগাঁও গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী ফাতেমা বেগম চাকরি দেয়ার প্রলোভনে গত ১৯ জুলাই বাড়ি থেকে বের করে নিয়ে যায়।

পরে ফাতেমা ওই ছাত্রীকে একই উপজেলার যশপাল গ্রামের মৃত হোসেন আলীর পুত্র জাহির হোসেন (৩৫) ও একই গ্রামের আজগর আলীর পুত্র সামছুদ্দিনের হাতে তুলে দেয়। এরপর রাতে স্থানীয় মিরপুর বাজারস্থ সানি ফার্নিচার মার্ট নামক দোকানে জোরপূর্বক নিয়ে রাত্রি যাপন করে জাহির ও শামসু। সেখানে ওই ছাত্রীকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। পরদিন ওই ছাত্রীকে অন্যত্র পাচারের চেষ্টাকালে বাজারের পাহারাদার তাকে আটক করলেও অভিযুক্তরা পালিয়ে যায়।

ধর্ষিত হওয়ার পর স্কুলছাত্রীর বাবা তাকে বিদ্যালয়ে পাঠাতে চাইলে প্রধান শিক্ষক আইয়ূব আলী আপাতত বিদ্যালয়ে না পাঠানোর পরামর্শ দেন। পরে বিষয়টি গণমাধ্যমে প্রচার হলে টনক পড়ে প্রশাসনের।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post