চট্রগ্রাম :: চট্রগ্রামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন আনজুমানে খোদ্দামুল মোসলেমীন কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ড ৮দিন ব্যাপী বইমেলা ও চিত্র প্রদর্শনী আয়োজন করছে।
সোমবার দুপুর ১২ টায় প্রেসক্লাবে সংবাদিক সম্মেলনের আয়োজন করে আনজুমানে খোদ্দামুল মুসলেমীন এর বইমেলা প্রস্তুতি কমিটি।
মেলা প্রস্তুতি কমিটির সদস্য সচিব সউম আব্দুস সামাদ লিখিত বক্তব্যে বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে, একমাত্র বই-ই পারে মানুষকে শ্রেষ্ঠত্বে উন্নীত করতে। বইজ্ঞান অর্জনের প্রধান মাধ্যম। জ্ঞানের পরিধি বৃদ্ধি করতে হলে অবশ্যই বই পড়তে হবে। একটি ভাল বই ঘুমন্ত বিবেক জাগিয়ে তোলে। ভাল লেখকের মানসম্মত বই পারে মানুষের জীবনকে বদলে দিতে পারে। তথ্য-প্রযুক্তির কারণে বর্তমান নতুন প্রজন্মের চিন্তা-চেতনা সংকীর্ণ হয়ে যাচ্ছে। তাই বর্তমান প্রজন্মকে বই মুখি করতে এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ইসলামের শাশ্বত মূলধারার সাথে পরিচিত করতে বইমেলা ও চিত্র প্রদর্শনীর গুরুত্ব অপরিসীম।
১০-১৭ ডিসেম্বর পর্যন্ত আট দিনব্যাপি বইমেলা, চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রাম মুসলিম হল ও হল প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, আনজুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরৗ, মাওলানা এম এ মতিন, শায়খুল হাদিস কাজী মঈনুদ্দীন আশরাফী, সাংবাদিক স.ম ইব্রাহিম, নাছির উদ্দিন মাহমুদ, মাষ্টার আবুল হোসাইন, করিম উদ্দীন নূরী, আমান উল্লাহ আমান সমরকন্দি, সঞ্জরী পাবলিকেশনের মুহাম্মদ আবু তৈয়্যব চৌধুরী, জিএম শাহাদত হোসাইন মানিক, আলমগীর হোসেন, কামাল হোসেন ছিদ্দিকী, মোঃ ফরিদুল ইসলাম, হুসাইন মুহাম্মদ এরশাদ, নাজিম উদ্দিন খান, খোরশেদুল ইসলাম সুমন, দিদারুল ইসলাম কাদেরী, মাছুমুর রশিদ কাদেরী, মিজানুর রহমান, আলী হোসেন সাগর, জিএম. মামুন, আমির হোসেন, জয়নাল আবেদীন, মঈনুদ্দীন কাদেরী, আতিকুর রহমান, আবুল মনসুর, শাহরিয়ার আদনান প্রমুখ।
সিটিজিসান.কম/রবি
Print This Post

