অনলাইন ডেস্ক ::
সদ্য মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোলান্ড ট্রাম্প। আর এর মধ্যেই কী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশ্ন চিহ্নের মুখে মুসলিমদের নিরাপত্তা? অনেকেই এই প্রশ্নটি তুলছেন কারণ গত শুক্রবারের একটি ঘটনা। খবর জিনিউজ২৪ এর।
জর্জিয়া ডাকুলা হাই স্কুলের শিক্ষিকা মারিয়া তেলি অভিযোগ এনেছেন যে, তাকে ক্লাসরুমের মধ্যে একটি বেনামি চিঠির দ্বারা ভয় দেখান হয়েছে। সেই চিঠিতে লেখা ছিল, ‘হিজাব পরার অনুমতি নেই। এক কাজ করুন, স্কার্ফটি গলায় বেঁধে ঝুলে পড়ুন। ‘
মারিয়া আরও জানিয়েছেন যে, ওই চিঠির শেষে প্রেরকের জায়গায় আমেরিকা শব্দটি লেখা ছিল।
তবে এতে দমবার পাত্রী নন এই শিক্ষিকা। তিনি অকপট জানিয়ে দিয়েছেন, ‘আমি মুসলিম। তাই হিজাব পরি। আমাদের সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে সবাই জানেন। আমি এই ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি।
তবে আমি মনে করি, বিদ্বেষের বীজ পুঁতে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র শ্রেষ্ঠ দেশ হতে পারবে না।’
সিটিজিসান.কম/রবি
মুসলিম শিক্ষিকাকে হুমকি!

Print This Post