
সাদমান সয়ম, মিরসরাই ::
চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে এবার ১০দিন ব্যাপী অনুষ্ঠিত হবে মুক্তিযুদ্ধের বিজয় মেলা। স্থানীয় জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে আগামী ২২ ডিসেম্বর শুরু হয়ে এ মেলার শেষ হবে ৩১ ডিসেম্বর। গত শনিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদ অফিস কক্ষে অনুষ্ঠিত মেলা উদযাপন পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছুদ আহম্মদ চৌধুরী জানান, ‘দীর্ঘ ৯ বছর জোরারগঞ্জ স্কুল মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবারের মত এবারও মুক্তিযুদ্ধের দুর্লোভ ছবি প্রদর্শনী, স্মৃতিচারণ, মুক্তিযুদ্ধের নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানাদি মঞ্জে পরিবেশিত হবে। এবারও দেশ বরেণ্য ব্যক্তিবর্গ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আগামী ২২ ডিসেম্বর মেলার শুভ উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী, চট্টগ্রাম ১ নম্বর সেক্টরের সাব সেক্টর কমান্ডার ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।’
মেলা উদযাপন পরিষদের চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ জানান, ‘দেশের অধিকাংশ মুক্তিযোদ্ধার জন্মস্থান মিরসরাই। জোরারগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ মেলা বিগত কয়েকটি বছরে ঐহিহ্যবাহী মেলায় পরিণত হয়েছে। আমাদের বিশ্বাস এবারও নতুন প্রজন্মের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ঐহিত্য উপস্থাপনে আমরা সামর্থ হব।’
সিটিজিসান.কম/রবি
Print This Post
