সীতাকুণ্ডে আরেফিন শিপ ইয়ার্ডে শ্রমিকের মৃত্যু

আপডেট: ৫ ডিসেম্বর ২০১৬ ৯:৪৪ পূর্বাহ্ন

sitakonda-0_27562

সীতাকুণ্ড করেসপন্ডেন্ট :: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে লোহার প্লেট চাপায় এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল ৪ টায় ৯ নম্বর ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল জাহানাবাদস্থ কামাল উদ্দীনের মালিকানাধীন আরেফিন শিপ ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে কর্মরত অবস্থায় অজ্ঞাত এক শ্রমিক (২৫) লোহার প্লেট চাপায় মারা যায়।

ইয়ার্ডটির মালিক কামাল উদ্দীনকে ফোন করে তার ইয়ার্ডে শ্রমিক মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি জানান এক শ্রমিক সামান্য আহত হয়েছে তাকে চমেক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছি। এই বলে তিনি তার ইয়ার্ডে শ্রমিক মৃত্যুর বিষয়টি এরিয়ে যান।

এর আগেও তার উক্ত ইয়ার্ডে বেশ কয়েকজন জাহাজ ভাঙ্গা শ্রমিকের দূর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয়েছিল। যা একই কায়দায় তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিলেন।

এব্যাপারে সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post