চট্টগ্রাম :: নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ এক অস্ত্র ব্যবসায়ী মো. মান্নান (২৭) কে আটক করেছে র্যাব-৭।
আজ রোববার সন্ধ্যায় তাকে আটক করা হয়। আটককৃত যুবকের ভোলা জেলার তৎমুদ্দিন থানাধীন মহাদুবপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে। বর্তমান সে ইপিজেড থানার আকমল আলী এলাকায় হানিফ মঞ্জিলের ভাড়াবাসায় থাকত।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর পরিচালক লেফটেন্যান্ট কর্নের মিফতাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সাত দশমিক ৬৫ বিদেশী পিস্তল, একটি ম্যাগজিনসহ ওই অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তার সম্পর্কে বিস্তারিত তথ্য বলা হবে।’
সিটিজিসান.কম/রবি
Print This Post

