সংসারে ভাঙনের সুর শাবনূরের!

আপডেট: ৪ ডিসেম্বর ২০১৬ ৯:৪৮ পূর্বাহ্ন

subnure_bg20161204033811
অনলাইন ডেস্ক ::
ঢালিউডরে এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর এখন ভালো নেই। স্বামীর সঙ্গে মনোমালিণ্যের জের ধরে আলাদা থাকছেন তিনি। এমনটাই জানা গেছে একটি বিশ্বস্ত সূত্রে।

দীর্ঘদিন ধরেই এই গুণী অভিনেত্রী রুপালি পর্দায় অনিয়মিত। সর্বশেষ ২০১৫ সালের ১ আগস্ট পর্দার সামনে তাকে দাঁড়াতে দেখা গেছে। এরপর আর কোনো ছবিতে কাজ করতে দেখা যায়নি তাকে।

যদিও কোরবানির ঈদের পর মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘এতো প্রেম এতো মায়া’ ছবিতে অভিনয়ের কথা ছিল তার। কিন্তু দেশের বাইরে থাকায় শুটিং করতে পারেননি শাবনূর।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, পারিবারিক সমস্যার কারণে মানসিক বিপর্যস্ততার ভেতর দিয়ে যাচ্ছে শাবনূরের দিনকাল। স্বামী অনিকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে বলেও গুঞ্জন শোনা যাচ্ছে।

শাবনূরের ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, ‘শাবনূরের সঙ্গে অনিকের বিচ্ছেদ হয়েছে কিনা জানি না, তবে দীর্ঘদিন ধরেই তাদের মধ্যে ঝামেলা চলছে। দাম্পত্য কলহের কারণে মাস কয়েক ধরেই তারা আলাদা থাকছেন।’

ঈদুল আজহার পর থেকেই শাবনূর মালয়েশিয়া আছেন বলে শোনা গেলেও জানা যায় তিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে শাবনূরের মেকআপম্যান সেলিম বলেন, ‘ম্যাডামের বিষয়ে আমি কিছুই জানি না। অনেকদিন ধরেই আমার সঙ্গে কোন যোগাযোগ নেই তার। এ মাসে আসার কথা থাকলেও কবে আসবেন তা জানি না। আর বিচ্ছেদ বা আলাদা থাকার বিষয়ে কোন মন্তব্য করতে চাই না আমি।’

অনিককে ভালোবেসেই বিয়ে করেন শাবনূর। ২০১৩ সালের ৩০ ডিসেম্বর অনিক ও শাবনূরের ঘর আলো করে জন্ম নেয় এক পুত্র সন্তান। সন্তান আইজান শাবনূরের সঙ্গেই অবস্থান করছেন।

এদিকে শাবনূরের কারণে অসমাপ্ত রয়েছে বেশকিছু ছবির কাজ। বদিউল আলম খোকনের ‘পাগল মানুষ’, মোস্তাফিজুর রহমান মানিকের ‘এতো প্রেম এতো মায়া’সহ বেশকিছু ছবির শুটিং আটকে আছে।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post