আন্তর্জাতিক মহলের সমালোচনা করলেন সুচি

আপডেট: ৩ ডিসেম্বর ২০১৬ ১০:৫৪ পূর্বাহ্ন

777

অনলাইন ডেস্ক :: রোহিঙ্গা সংকটের জন্য ‘আন্তর্জাতিক মহল’কে দায়ী করলেন শান্তিতে নোবেল জয়ী এবং মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি।

পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও রাষ্ট্রীয় উপদেষ্টার দায়িত্ব পালনকারী সুচি বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের দমনপীড়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ই দোষী। তাদের ‘নেতিবাচক দৃষ্টিভঙ্গি’ সংখ্যাগুরু বৌদ্ধ ও রোহিঙ্গা সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিচ্ছে।

সিঙ্গাপুরের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম চ্যানেল নিউজ এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে সুচি এসব কথা বলেন। মিয়ানমারের জাতিগত জটিলতার বিষয়টি বিবেচনায় নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববাসীর এটা ভুলে যাওয়া উচিত নয় যে, সেখানে সামরিক অভিযান শুরু হয়েছে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পর।

ওই হামলার জন্য মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে সরকার। আন্তর্জাতিক সম্প্রদায় দুই সম্প্রদায়ের মধ্যে ভালো সম্পর্ক গড়ার জন্য অগ্রগতি আনতে এবং শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় আমাদের সহযোগিতা করলে খুশি হব।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post