চট্টগ্রাম :: নগরীর ইপিজেড থানার সিমেন্টক্রসিং চেকপোস্টে ৭০ পিস ইয়াবাসহ মো. হেলাল (২৪) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে।
আটককৃত ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাগরিয়া এলাকার মুকবুল ডাক্তারের বাড়ির মৃত ইউনুসের পুত্র।
এব্যাপারে ইপিজেড থানার ডিউটি অফিসার এএসআই মিনু বড়ুয়া আটকের বিষয়টি নিশ্চিত করেছেনে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে বলে জানান ডিউটি অফিসার।
সিটিজিসান.কম/রবি
Print This Post

