অবশেষে বখাটে মোজাম্মেল গ্রেপ্তার

আপডেট: ৩ ডিসেম্বর ২০১৬ ১০:১৬ পূর্বাহ্ন

6

সাদমান সময়:: চট্টগ্রামের মিরসরাইয়ে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ফারজানা আক্তার মুন্নি নামের এক তরুণীকে মেরুদন্ড কেটে দেয়া বখাটে যুবক মোজাম্মেল (২৫) অবশেষে গ্রেপ্তার হয়েছেন। ঘটনার প্রায় ৫ মাস পালিয়ে থাকলেও আইনের হাত থেকে শেষ রক্ষা হয়নি।

অবশেষে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত আটার দিকে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অবস্থিত জাহাজ ‘এমবি উনিশা’ থেকে গ্রেপ্তার করা হয়েছে। মুন্নিকে কুপিয়ে আহত করার ঘটনায় তার পিতা জাফর আহাম্মদ বাদি মিরসরাই থানায় একটি মামলা (নং ২) দায়ের করেন। মোজাম্মেল উপজেলার গড়িয়াইশ গ্রামের শাহ আলমের পুত্র।

মিরসরাই থানার জৈষ্ঠ উপ-পরিদর্শক সফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকে মোজাম্মেল এলাকা ছেড়ে জাহাজে চাকুরী নেয়। অনেক কষ্টে গোপন সংবাদের ভিত্তিতে পিবিআই‘র ( পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন) সহযোগীতায় বৃহস্পতিবার রাতে কর্ণফুলী নদীতে অবস্থিত জাহাজ এমবি উনিশা থেকে আটক করেছি। আজ শুক্রবার তাকে আদালতে নেয়া হবে।

প্রসঙ্গত, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মোজাম্মেল গত ২৯ জুন প্রতিবেশি ফারজানা আক্তার মুন্নিকে কুপিয়ে মারাত্মক আহত করে বখাটে মোজাম্মেল। সেই থেকে আর উঠে বসতে পারেনি মুন্নি। কখনও উঠে দাঁড়াতে পারবে কি-না, সেই নিশ্চয়তাও দিতে পারছেন না চিকিৎসকেরা। মৃত্যুপথযাত্রী মুন্নীর চিকিৎসা চলছে সাভারের পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি)।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post