কক্সবাজার :: জেলার উখিয়ার উপজেলার সোনারপাড়া এলাকার মানবপাচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ও পাচারকারীদের গডফাদার হিসেবে পরিচিত নুরুল কবিরকে আটক করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সোনারপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক নুরুল করিব সোনারপাড়া এলাকার মৃত মকতুল হোসেনের ছেলে।
ইনানি পুলিশ ফাড়ির আইসি মো. আরিফ বলেন, আটককৃত আসামী নুরুল কবিরকে আগামীকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সিটিজিসান.কম/শিশির
Print This Post

