স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম :: তরুণী নিয়ে টানাটানির জের ধরে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন নৌ-বাহিনীর বোর্ডক্লাবে ডিজে পার্টি স্থগিত ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
ঘোষনা অনুযায়ি আজ বৃহস্পতিবার রাত থেকে ডিজে পার্টির নামে সকল বেহায়াপণা বন্ধ থাকবে।
বোর্ডক্লাব সূত্র জানায়, বোর্ডক্লাবের ডিজে পার্টিতে নারী নিয়ে টানাটানির জের ধরে গত মঙ্গলবার রাত ১১টায় তরুণদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ সময় বোর্ডক্লাবের গেটের সামনে ডিজে পার্টিতে আসা যুবকদের দুটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।
নগরীর ইপিজেড থানা পর্যন্ত গড়ায় এ ঘটনা। তবে ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হকের সমঝোতার আশ্বাসে এ ঘটনা সুরাহা হয়। এর আগেও ডিজে পার্টির নামে মাতাল তরুণরা তরুণী নিয়ে টানাটানি ও শ্লীলতাহানীর ঘটনা ঘটায়। যা ক্রমেই বাড়ছে। সাম্প্রতিক সময়ে এ নিয়ে স্থানীয় জনমনে ক্ষোভ বিরাজ করছে।

এছাড়া দেশের জনপ্রীয় অনলাইন সিটিজিসান.কমে পরপর দুটি প্রতিবেদন প্রকাশ করা হয়। যা ডিজিএফআইয়ের নজরে আসে। এ ঘটনা এখন তদন্তাধীন রয়েছে। ফলে বোর্ডক্লাব কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার থেকে সকল প্রকার ডিজে পার্টি স্থগিত ঘোষনা করেছে। ডিজে পার্টির আয়োজক দালাল মাসুম পার্টি স্থগিতের সত্যতা স্বীকার করেছেন।
এ ব্যাপারে জানতে চাইলে নগরীর পতেঙ্গা থানার ওসি আলমগীর বলেন, তরুণী টানটানি নিয়ে বোর্ডক্লাবে হাতাহাতি, মারামারি সব সময় হয়। এ ধরনের ঘটনায় মিতা নামে এক তরুণী থানায় মামলাও করেন। তবে মঙ্গলবারের ঘটনায় আমার থানায় এখনো কেউ অভিযোগ করেনি। করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

