তরুণী ধর্ষণ : আদালত থেকে পালিয়েছে রুবেল

আপডেট: ১৩ নভেম্বর ২০১৬ ৬:১৩ অপরাহ্ন

rab

অনলাইন ডেস্ক :: রাজধানীর বাড্ডায় গারো তরুণী ধর্ষণ মামলার প্রধান আসামি রাফসান হোসেন রুবেল(২৬) রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়েছে বলে নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি আবুল হাসান।

এর আগে, গতকাল শনিবার ভোরে বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১।

গত ২৬ অক্টোবর বাড্ডা এলাকার একটি বিউটি পার্লারের সামনে দুর্বৃত্তদের হাতে ওই তরুণী ধর্ষণের শিকার হন। ২৮ অক্টোবর ওই তরুণী বাদী হয়ে বাড্ডা থানায় রুবেলকে প্রধান আসামি করে একটি মামলা করেন।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post