স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম ::
শিশু নির্যাতনকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সর্বস্তরের সাংস্কৃতি কর্মীরা।
আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে দেশজুড়ে শিশু নির্যাতনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তারা এ দাবি জানান।
বক্তারা বলেন, সমাজের সকল স্তরে শিশুরা আজ নিগৃহীত। শিশুদের উপর যৌন হয়রানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শিশুবান্ধব সমাজ বিনির্মাণে আইনের সময়োপযোগী প্রয়োগ নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- নারীকণ্ঠ উপদেষ্টা রওশন আরা চৌধুরী, কাজী রুনু বিলকিস, লুসিফার লায়লা, রিমঝিম আহমেদ সহ অন্যান্যরা।
সিটিজিসান.কম/বিউটি
Print This Post

