পতেঙ্গায় কোস্টগার্ডের বহরে অত্যাধুনিক দুই জাহাজ

আপডেট: ৩১ অক্টোবর ২০১৬ ৫:৪৬ অপরাহ্ন

costgurd

চট্টগ্রাম :: ইতালি থেকে কেনা দুটি ফ্রিগেড (জাহাজ) আগামী বুধবার সকাল ১০টায় নগরীর পতেঙ্গায় কোস্টগার্ডের বহরে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে দুটি অত্যাধুনিক জাহাজ।

২০১৫ সালের ৫ মার্চ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটি কোস্টগার্ডের জন্য চারটি জাহাজ কেনার প্রস্তাব অনুমোদন করে। এরপর ইতালি থেকে ৯৬৩ কোটি টাকা ব্যয়ে চারটি জাহাজ কেনা হয়েছে।

এর মধ্যে প্রথম ধাপে আসা দুটি জাহাজকে কোস্টগার্ডের পূর্ব জোনে সংযুক্ত করা হয়েছে। দুটি জাহাজ সংযুক্ত হওয়ার ফলে কোস্টগার্ডের নৌবহর আরও শক্তিশালী হবে বলে আশা করছেন পূর্ব জোনের কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post