মাদারীপুর :: বিয়ের প্রলোভন দিয়ে মাদারীপুরের ডাসার থানার বালীগ্রাম এলাকায় এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার ঔষধ ব্যবসায়ী গোপাল শীলের বিরুদ্ধে। ঘটনা ফাঁস হওয়ার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে পলাতক রয়েছে ওই ব্যবসায়ী। তবে এ বিষয়টি ধামাচাপা দিতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।
আজ সকালে এ ধর্ষণের ঘটনা ওই এলাকায় জানাজানি হলে জনমনে তোলপার সৃষ্টি হয়। খবর পেয়ে ডাসার থানা পুলিশ দুপুরে এলাকায় আসলে গোপাল শীল ওই গ্রাম ছেড়ে পালিয়ে যায়।
এলাকা ও পুলিশ সূত্রে জানা গেছে, বালীগ্রাম এলাকার ধুলগ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রীকে বিয়ের প্রলোভন দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছে একই এলাকার সোনমন্দি বাজারের ঔষধ ব্যবসায়ী গোপাল শীল।
এ ব্যাপারে ডাসার থানার ওসি মো.এমদাদুল হক জানান, ধর্ষণের বিষয়টি আমি জেনেছি, তবে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সিটিজিসান.কম/রবি
Print This Post

