১০ টাকার চাল বিতরণে অনিয়ম

আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ১০:৫১ অপরাহ্ন

4

লক্ষ্মীপুর ::
খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ ও ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে। এ পর্যন্ত অনিয়মের অভিযোগে জেলার রামগঞ্জে তিন জনের ডিলারশিপ বাতিল করা হয়েছে। বাড়তি টাকা দিয়ে ভোক্তারা চাল কিনতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

জেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলার ৫টি উপজেলার ৫৮টি ইউনিয়নে মোট ১১৪ জন ডিলার নিয়োগ দেয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা এসব ডিলার পাওয়ার কথা থাকলেও স্ব স্ব ইউনিয়নে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাই ডিলার নিয়োগ পেয়েছেন বলে সূত্রে জানা যায়।

লক্ষ্মীপুর জেলার খাদ্য নিয়ন্ত্রক নয়ন জ্যোতি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রত্যেকটি উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ ও খাদ্য অধিদপ্তরের লোকজন তদারকিতে আছেন। অনিয়ম পেলেই ব্যবস্থা নেয়া হচ্ছে।

সিটিজিসান.কম/বিউটি

Print This Post Print This Post