বান্দরবান :: জেলার নাইক্ষ্যংছড়িতে রাবার বাগানের ৩ শ্রমিককে অপহরণের চার দিন পর উপজেলার রবাইশারী ইউনিয়নের চাইল্লাতলী এলাকায় আজ বৃহস্পতিবার ভোরে তাদের ছেড়ে দিয়েছে অপহরণকারীরা।
পিএইচপি গ্রুপের ৮ নম্বর রাবার বাগানে হানা দিয়ে গত রোববার ভোরে মধ্যম বাইশারীর সুলতান আহম্মদের ছেলে মো.আজিজুল হক (৩২), হলুইদ্যা শিয়া এলাকার কালুর ছেলে নুরুল আলম (৩৫) ও উত্তর বাইশারী এলাকার মৃত কালু ফকিরের ছেলে আবদুর শুক্কুরকে (৪০) অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনার পর অপহৃতদের উদ্ধারে অভিযানে নামে পুলিশ ও বিজিবি সদস্যরা।
বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু মুছা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

