ইভটিজিংয়ের শিকার বাওয়া স্কুলের ছাত্রী

আপডেট: ২৭ অক্টোবর ২০১৬ ১২:৩৭ অপরাহ্ন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রাম :: এবার ইভটিজিংয়ের শিকার হয়েছে নগরীর ওয়াসার মোড়ে অবস্থিত বাংলাদেশ মহিলা সমিতি বালিকা স্কুল এন্ড কলেজের (বাওয়া) একাদশ শ্রেণির এক ছাত্রী। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় পথচারীরা মো. নয়ন (৩০) নামের ওই ইভটিজারকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ফোরকানুর রহমান নামে বাওয়া স্কুলের এক অভিভাবক জানান, ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রী বাওয়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তার বাসা ওয়াসার মোড় এলাকার সিলমন হোটেলের গলির ভিতরে।

ওয়াসার মোড় এলাকায় ডিউটিরত খুলশী থানার উপপরিদর্শক (এসআই) শংকর দাশ বলেন, ওয়াসার মোড় এলাকায় পথচারীরা পিটুনি দিয়ে মো.নয়ন নামের এক ছেলেকে আমাদের হাতে তুলে দেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেয়ে আর ছেলের কথার মধ্যে গরমিল রয়েছে। ছেলেটিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় পাঠিয়ে দেয়া হয়েছে।

বাওয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারা বেগম বলেন, একাদশ শ্রেণির ওই মেয়েটিকে এক বখাটে রাস্তায় ইভটিজিং ও জোর করে গাড়িতে তুলে চাইলে কয়েকজন পথচারী ওই ইভটিজারকে বাঁধা দেয় এবং ধরে পুলিশে হাতে তুলে দেয়।

সিটিজিসান.কম/রবি

Print This Post Print This Post