স্টাফ করেসপন্ডেন্ট:: চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার টাকা আত্মসাৎ ও প্রতারণা মামলার আসামী দিদারুল হক (৩৮) গ্রেফতার করেছে পুলিশ। সে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর পলোগ্রামের মৃত মো. লপিকের পুত্র।
গতকাল মঙ্গলবার ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বশির আহম্মেদ খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতারক দিদার বিগত হজ্বের সময় প্রায় ৩০০ জন লোককে মের্সাস হক ইন্টারন্যাশনাল এর মাধ্যমে বেসরকারী কোটায় হজ্বযাত্রী হিসেবে নিবন্ধন দেখিয়ে ভিসা প্রসেসিং ও অন্যান্য খরচ বাবদ ৯,৪৮,০০০টাকা নেয়।
২৪ অক্টোবর নগরীর হালিশহর-পাহাড়তলী রুট থেকে অবৈধ ভিসা, পাসপোর্ট এবং অন্যান্য কাগজপত্রসহ তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায়।
সিটিজিসান.কম/রবি
Print This Post

