চট্টগ্রাম :: নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ জাম্বুরি মাঠের চতুর্দিকে লাগানো কয়েশ রেইন ট্রি গাছ কেটে পাকা ওয়াল নির্মান করছে গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী।
এক যুগের ও বেশী রেইন ট্রি গাছ জাম্বুরি মাঠের চতুর্দিকে লাগানো ছিল। এক একটি গাছ লম্বায় ৫০ ফুটের কাছাকাছি আর চওড়া ৪ থেকে ৫ ফুট প্রায়। যার বাজার মূল্য দশ লক্ষ টাকা ছাড়াবে বলে ধারনা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
অভিযোগ রয়েছে, গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহম্মেদ আবদুল্লাহ নুরের প্রত্যক্ষ সহযোগিতায় স্থানীয় প্রভাবশালী একটি মহল মূল্যবান এ গাছগুলি কেটে নিয়ে যায়। সরকারীভাবে জাম্বুরি মাঠের চতুর্দিকে কাজটির দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স নাহিয়ান এন্টারপ্রাইজ। চতুর্দিকে এ নির্মান কাজের প্রকল্প ব্যায় ও বাজেট নিয়ে ও এলাকায় রয়েছে নানান গুঞ্জন।
এতে গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহম্মেদ আবদুল্লাহ নুরের একটি সিন্ডিকেটের মাধ্যমে প্রকল্প ব্যায় ৯ কোটি থেকে ২০ কোটি করা হয়েছে জানান নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ঠিকাদার। গৃহায়ন ও গনপূর্ত বিভাগের নির্বাহী প্রকেশলী আহম্মেদ আবদুল্লাহ নুরের নির্দেশে ডিভিশনের ষ্টিমেট তৈরী করেন মনগড়াভাবে।
যানা যায়, এ গাছ বিক্রির টেন্ডারের তারিখ ২৬ অক্টোবর। কিন্তু টেন্ডারের আগে সব গাছ কেটে গোড়া থেকে উঠিয়ে সাবাড় করার উদ্দেশ্য পানির মতো পরিষ্কার।
এ বিষয়ে তত্ববধায়ক প্রকৌশলী মিহির নিকট জানতে চাইলে তিনি এ বিষয়ে কোন অভিযোগ পাননি বলে জানিয়েছেন।
সিটিজিসান.কম/রবি
Print This Post

