২৪ ঘন্টার আপডেট

নতুন আক্রান্ত ৫৫৯ জন চট্টগ্রামে, নগরে একজনসহ উপজেলায় করোনায় প্রাণ গেল চারজনের

আপডেট: ৫ জুলাই ২০২১ ১১:১৫ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৫ জুলাই, ২০২১ সোমবার ১১:০০ এএম

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫৫৯ জনের। ২৪ ঘন্টায় ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষায় করা হয়। এ নিয়ে মোট আক্রান্ত ৬০ হাজার ৯২৭ জন। এইদিন করোনা আক্রান্ত অবস্থায় মৃত্যু হয়েছে ৫ জন।

সোমবার (৫ জুলাই) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের এসব জানানো হয়।

চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টের পাশাপাশি ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। এদিন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে রাউজান উপজেলায়।

সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ৫৫৯ জন। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরে ৪১৪ জন এবং উপজেলায় ১৪৫ জন। এখন পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছে ৬০ হাজার ৯২৭ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭২২ জন। ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। এদের মধ্যে নগরে ১ জন এবং উপজেলায় ৪ জন।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post