থামায় হামলা ও ভাঙচুর

হেফাজতের মোদীবিরোধী আন্দোলনে হাটহাজারী রণক্ষেত্র, গুলিবিদ্ধ হয়ে নিহত ৪

আপডেট: ২৬ মার্চ ২০২১ ৫:১৪ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৬ মার্চ, ২০২১ শুক্রবার ০৫:১০ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। পরে তারা হাটহাজারী থানায় হামলা চালায়।

শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর হেফাজত নেতাকর্মীর একটি বিক্ষোভ মিছিল বের করেন।

পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মিছিল নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট, টিয়ারশেল ও গুলি ছোড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ হয়ে হাটাহাজারী মাদরাসার তিন ছাত্র ও এক পথচারী গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে পূর্ব ঘোষণা ছাড়া দুপুরে হাটহাজারী মাদ্রাসা থেকে বিক্ষোভ মিছিল বের করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীরা। একপর্যায়ে তারা থানায় হামলা চালিয়ে ভাঙচুর করেন। পরে পুলিশ গুলি ছোঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে হেফাজতের কয়েকজন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে হেফাজত এবং পুলিশের মধ্যে সংঘর্ষের পর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতের অনুসারীরা মিছিল করার চেষ্টা করে। পুলিশ বাধা দিলে তারা হাটহাজারী থানায় প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। সংঘর্ষ চলাকালে রাস্তায় পুলিশ অবস্থান নিলে হাটহাজারী মাদরাসা থেকে অনুসারীরা অবস্থান নিয়ে ইটপাটকেল ছুড়েছে।’

নিহতের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ শিলব্রত বড়ুয়া বলেন, ‘হাটহাজারী থেকে গুলিবিদ্ধ চারজনকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এদের মধ্যে তিনজন হাটহাজারী মাদরাসার ছাত্র ও একজন পথচারী বলে প্রাথমিকভাবে জানা গেছে। অর্ধশতাধিক আহত হেফাজতের নেতাকর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সিএস

Print This Post Print This Post