সীতাকুণ্ডে মাছ ব্যবসায়ীকে রাস্তায় পিষে মারল কাভার্ডভ্যান

আপডেট: ২৫ মার্চ ২০২১ ২:২৭ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ২৫ মার্চ, ২০২১ বৃহস্পতিবার ০২:২০ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে আবুল হাসেম (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ মার্চ) সকাল আটটার সময় উপজেলার গুল আহম্মদ জুট মিল এলাকার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।

নিহতের মো. আবুল হাসেম কুমিরা মছজিদ্দা এলকার মৃত আবদুল হামিদের পুত্র।

হাইওয়ে পুলিশ সুত্রে জানা যায়, নিহত হাসেম ভ্যানগাড়ি করে মাছ বিক্রি করছিলেন। এসময় ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে শরীর দ্বিখণ্ডিত হয়ে যায়। খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করে।

এব্যাপারে হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে এক ব্যবসায়ী নিহত হয়। ঘাতক কাভার্ডভ্যান চালক আরিফ উদ্দিনকে গাড়িসহ আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ গত কাল বাড়বকুণ্ড চালালকান্দী এলাকায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে।

এনএকে/আরএইচ

Print This Post Print This Post