নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ মার্চ, ২০২১ বৃহস্পতিবার ০৭:৩০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাস উল্টে দুজন আহত হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে পাক্কা মসজিদ কেডিএস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহতরা হলেন— উপজেলার মুরাদাপুর ইউনিয়নের মো. আবুল কাশেমের পুত্র মো. শিহাব (১৮) এবং সন্দ্বীপ উপজেলার মৃত মো. ইদ্রিসের পুত্র মো. ইব্রাহীম (৪৭)।
স্থানীয়রা জানান, সীতাকুণ্ডের পাক্কা মসজিদ কেডিএস এলাকায় একটি বাস হঠাৎ উল্টে যায়। তৎক্ষনাৎ দুইজন আহতদের তারা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ‘সীতাকুণ্ডে বাস দুর্ঘটনার শিকার দুইজনকে আহত অবস্থায় মেডিকেলে আনা হয়েছে। আহতের মধ্যে বাস হেল্পার শিহাবের অবস্থা আশঙ্কাজনক জানিয়েছেন চিকিৎসক।’
বর্তমানে দুইজনই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলেও জানান তিনি।
সিএস
Print This Post
