চন্দনাইশে বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল এক চালকের, আহত ২

আপডেট: ১৯ ফেব্রুয়ারী ২০২১ ৮:৫০ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ ফেব্রুয়ারি, ২০২১ শুক্রবার ০৮:৫০ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষে মো. জাহেদ হোসেন (২৮) নামে এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও দুইজন।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার সড়কের কসাই পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. জাহেদ হোসেনের বাড়ি নগরের মুরাদপুরের বিবিরহাট এলাকায়। আহতরা হলেন— ড্রাইভার রাহুল বড়ুয়া (২৫) ও হেলপার মো. হৃদয় (১৮)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পুলিশ ফাঁড়ির নায়েক শীলব্রত বড়ুয়া জানান, পণ্যবাহী পিকআপ ও বাসের সংর্ঘষে পিকআপে থাকা তিনজনের মধ্যে ১ জন নিহত হয়। আহত দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সিএস

Print This Post Print This Post