মশার কয়েল থেকে লাগা আগুনে অঙ্গার বোয়ালখালীর ৬ দোকান

আপডেট: ৭ ফেব্রুয়ারী ২০২১ ৪:০৯ অপরাহ্ন

মশার কয়েল থেকে লাগা আগুনে ৬ দোকান অঙ্গার বোয়ালখালীতে

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ ফেব্রুয়ারি, ২০২১ রবিবার ০৪:০০ পিএম

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৬টি দোকান। এর মধ্যে দুই দোকানে ব্যাচেলর ভাড়াটিয়া ছিলো।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট বাদামতল এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নুরুল আবেদীন জানান, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে আবু বক্কর ছিদ্দিকীর কাগজের গোডাউন, আব্দুল কন্ট্রাক্টরের দোকান, বজল সওদাগরের দোকান, আমীর হোসেনের ফার্নিচার দোকান, আকতার হোসেনের ফাইপ ফিটিংসের দোকান ও নুরুল ইসলামের কসমেটিকের দোকান পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সিএস

Print This Post Print This Post