বহদ্দারহাটে মলম পার্টির খপ্পরে আনোয়ারার যুবক

আপডেট: ২ ফেব্রুয়ারী ২০২১ ৮:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২ ফেব্রুয়ারি, ২০২১ মঙ্গলবার ০৮:০০ পিএম

চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনালের একটি বাস থেকে অচেতন অবস্থায় পংকজ দেব নাথ (৪০) নামে এক যুবককে উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার থেকে আসা একটি বাস থেকে তাকে উদ্ধার করে বাসের ড্রাইভার এবং হেল্পার। পরবর্তীতে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উদ্ধারকৃত পংকজ দেব নাথ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সিংহরা নাথপাড়ার মনমোহন দেব নাথের পুত্র৷

তার কাছ থেকে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ছাড়া আর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছেন উদ্ধারকারী বাস চালক।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ফাঁড়ির নায়েক কামরুল ইসলাম জানান, অচেতন অবস্থায় পংকজ দেব নাথ নামে এক ব্যক্তিকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি মলম পার্টির খপ্পরে পড়েছেন। এখন তিনি চমেক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তার মানিব্যাগে জাতীয় পরিচয় পত্রের ফটোকপি ছাড়া আর কিছু পাওয়া যায়নি বলেও জানান নায়েক কামরুল ইসলাম।

আরএইচ

Print This Post Print This Post