চট্টগ্রামের বাঁশখালী

ওলকচুর ভেতরে ১৫৩০০ ইয়াবা

আপডেট: ২৩ নভেম্বর ২০২০ ৭:২১ অপরাহ্ন

বাঁশখালী প্রতিনিধি | আপডেট : ২৩ নভেম্বর, ২০২০ সোমবার ০৭:০০ পিএম

তারা তিনজন। দুই নারী ও এক যুবক। তিনজনই প্রফেশনাল মাদককারবারি। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ আড়াল করতে তরকারি ভেতরে নেয়া হচ্ছে ইয়াবার চালান। এতে ওলকচুর ভেতরে সুকৌশলে লুকিয়ে সিএনজি অটোরিকশা করে পাচারকালে পুলিশের জালে গ্রেপ্তার হন তারা।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সাড়ে তিন দিকে চট্টগ্রামের বাঁশখালীর পুঁইছড়ি-পেকুয়া প্রধান সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এসময় ১৫ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তার তারা হলেন, কক্সবাজারের রামুর ঈদগড় চরপাড়া ৭ নং ওয়ার্ডের ছৈয়দ কাসিমের স্ত্রী রামিছা বেগম (২২), একই জেলার চকরিয়ার সোয়া জাইন্যা পাড়ার মৃত নবী হোসেনের স্ত্রী জহুরা বেগম (৫০) এবং পেকুয়ার সুতি পাড়া ৫ নম্বর ওয়ার্ডের উকিল আহাম্মদের পুত্র মো. নাছির (৪০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাঁশখালী থানার অপারেশন অফিসার এসআই নাজমুল বলেন, ‘আজকে মাদক পাচারকালে অভিনব কায়দায় মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।’

সিএস

Print This Post Print This Post