কক্সবাজারসহ চট্টগ্রামের ৪ ল্যাবে একদিনে ১৯৩০ নমুনা পরীক্ষায় শনাক্ত ৬৪

আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১১:৪২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ নভেম্বর, ২০২০ রবিবার ১১:৪০ এএম

চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৪ জন। এখন পর্যন্ত মোট আক্রান্ত ২৩ হাজার ৬২৮ জন। এদিন কারও মৃত্যু হয়নি।

শনিবার (২১ নভেম্বর) রাতে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামের ৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৩০টি নমুনা পরীক্ষা করা হয়।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪৩৯টি, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৩৭১টি নমুনা পরীক্ষা করা হয়।

এতে বিআইটিআইডি ল্যাবে ১ জন এবং চমেক ল্যাবে ৫০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

এইদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাব, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাব, বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাব এবং শেভরন ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হয়নি।

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ২০টি নমুনা পরীক্ষা করে ১০ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ৫টি নমুনা পরীক্ষা করে ৩টি নমুনা পজেটিভ আসে।

অন্যদিকে, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৯৫টি নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেনি।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৬৪ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৫৭ জন এবং উপজেলায় ৭ জন।

সিএস

Print This Post Print This Post