চান্দগাঁওয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে প্রাণ গেল শ্রমিকের

আপডেট: ৭ নভেম্বর ২০২০ ৪:০৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৭ নভেম্বর, ২০২০ শনিবার ০৪:০২ পিএম

চট্টগ্রামের চান্দগাঁও থানার আমিনার দোকান এলাকায়একটি নির্মাণাধীন ভবনের তিনতলা থেকে পরে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ নভেম্বর) চান্দগাঁও থানাধীন এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম মো. রফিকুল ইসলাম (৩০)। সে চান্দগাঁও থানার ৬ নং ওয়ার্ডের খাজারোড করমপাড়ার মুস্তাফিজুর রহমানের পুত্র।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার বলেন, ‘কাজ করার সময় নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে পড়ে এক শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাকে চমেক হাসপাতালে ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হলে সকাল সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

আরএইচ

Print This Post Print This Post