হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু

আপডেট: ৪ নভেম্বর ২০২০ ৭:৪২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৪ নভেম্বর, ২০২০ ০৭:৩৯ পিএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরেস্ট গেইট এলাকায় ট্রাক, মাইক্রোবাস এবং মোটরসাইকেলের সংঘর্ষে অংথই দেওয়ান (২৪) নামে এক স্কুল শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

অংথই দেওয়ান খাগড়াছড়ির মানিকছড়ি মধ্যম তিনটহরি গ্রামের কংগা দেওয়ানের ছেলে। তিনি স্থানীয় ট্যাংরাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির এক উপসহকারী পরিদর্শক (এএসআই) জানান, ট্রাক, মাইক্রোবাস এবং মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী অংথই দেওয়ান গুরুতর আহত হন।

তিনি বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করান। হাসপাতালের অর্থোপেডিক সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিএস

Print This Post Print This Post