‘আমাকে আর মারবেন না প্লিজ, আমি আর নিউজ করব না’

আপডেট: ১ নভেম্বর ২০২০ ৯:৫৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ অক্টোবর, ২০২০ রবিবার ০৮:৩০ পিএম

সীতাকুণ্ড উপজেলার কুমিরায় ঝোপঝাড়ে অজ্ঞান অবস্থায় পড়ে ছিলেন নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ার। স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করতে গেলে ভীতসন্ত্রস্ত অবস্থায় শুধু একটি বাক্যই তার মুখ থেকে উচ্চারিত হয়েছিলো— ‘আমাকে আর মারবেন না প্লিজ, আমি আর নিউজ করব না।’

রবিবার (১ নভেম্বর) রাত ৮টার দিকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা বাজারের কাছে একটি খালের পাশের ঝোপঝাড় থেকে তাকে উদ্ধার করে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ‘তাকে উদ্ধারের সময় তার গায়ে শুধু একটি গেঞ্জি এবং পরনে আমডারওয়্যার ছাড়া কিছুই ছিল না৷ তিনি খুবই দুর্বল এবং ভীতসন্ত্রস্ত ছিলেন। পরে আমরা স্থানীয় মেম্বারকে বিষিয়টি জানাই এবং পরবর্তীতে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।’

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, ‘কুমিরার একটি খালের পাশের ঝোপঝাড় থেকে নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কোতোয়ালী থানা পুলিশের একটি টিম এসে পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে।’

এর আগে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সরওয়ার।

এ ঘটনায় বৃহস্পতিবার রাতে কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করেন আজকের সূর্যোদয়’র সহকারী সম্পাদক ও গোলাম সরওয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী।

গোলাম সরওয়ার আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত রয়েছেন।

এনএকে/আরএইচ

Print This Post Print This Post