নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১ নভেম্বর, ২০২০ রবিবার ০২:০০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিক এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭। এসময় তাঁদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানিয়েছে র্যাব।
রবিবার (১ নভেম্বর) সকালে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উসমান গনি (২২) ও মনসুর আলী (২৫)। তারা দুজনই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, ‘ফেনী থেকে চট্টগ্রামে মাদক পাচারের তথ্য পেয়ে সীতাকুণ্ডের ভাটিয়ারীতে অভিযান পরিচালনা করা হয়েছে এবং ১৫০ পিস ফেন্সিডিলসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সীতাকুণ্ড থানায় দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।’
‘গ্রেফতার দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী’- যোগ করেন মো. মাহমুদুল হাসান মামুন।
আরএইচ
Print This Post
