নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩১ অক্টোবর, ২০২০ শনিবার ০৪:১০ পিএম
চট্টগ্রামের খুলশী থানার জালালাবাদ হাউজিং এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘরসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার স্টেশন ও বায়েজিদ ফায়ার স্টেশনের ৫টি গাড়ি প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম ভূইয়া বলেন, ‘দুপুর দেড়টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। রান্না করতে গিয়ে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সুত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরুপণ করা সম্ভব হয়নি।’
আরএইচ
Print This Post
