সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ২৭ অক্টোবর, ২০২০ মঙ্গলবার ০৩: ৪০ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়ক দূর্ঘটনায় বদিউল আলম প্রকাশ সাহাবউদ্দিন (৫৭) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ৬ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়ের মগপুকুর পাড় হাজিপাড়া রাস্তার মাথা এলাকার মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সাহাবুদ্দিন দক্ষিণ বাশঁবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তিনি ঐ এলাকার মৃত আখেরুজ্জামান এর পুত্র।
জানা যায়, সাহাবউদ্দিন ফজর নামাজ পড়ে হাটতে বের হয়ে মহাসড়কের পাশে দাড়াঁনো অবস্থায় চট্টগ্রামমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর জেলা সেচ্চাসেবক দলের অর্থ সম্পাদক সালাউদ্দিন সিকদার।
বিষয়টি নিশ্চিত করে বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, ‘সকালে বাঁশবাড়িয়া এলাকায় ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে।ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।’
এনএকে/আরএইচ
Print This Post
