হতদরিদ্র আমেনা পেলো ‘কিডনি রোগী কল্যাণ সংস্থা’র অনুদান

আপডেট: ২৫ অক্টোবর ২০২০ ১:৪৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২৫ অক্টোবর, ২০২০ রবিবার ১০:৩০ এএম

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অধিবাসি হতদরিদ্র কিডনি রোগী আমেনা বেগম। দীর্ঘ ২ মাস ধরে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তবে অর্থাভাবে নিয়মিত ডায়লাইসিস হচ্ছিলনা তার। ইতিমধ্যে ভিটে মাটি বিক্রি করে পথে বসেছেন পুরো পরিবার। তার অসহায়ত্বের খবর পেয়ে আর্থিক অনুদান দিয়ে পাশে দাঁড়িয়েছে ‘কিডনি রোগী কল্যাণ সংস্থা’।

শনিবার (২৪ অক্টোবর) সংস্থার কার্যালয়ে বায়তুশ শরফ আন্জুমনে ইত্তেহাদ বাংলাদেশ এর সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ইদ্রিস মিয়া সংস্থার পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করেন।

চিকিৎসা সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মো: ইদ্রিস মিয়া বলেন, ‘কিডনি রোগ একটি মরণব্যাধী রোগ এবং এ রোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। এই রোগের চিকিৎসা ব্যয় বহন করা রোগী ও রোগীর পরিবারের একার পক্ষে অসম্ভব। সেক্ষেত্রে দুঃস্থ কিডনি রোগীদের সাহায্যে কিডনি রোগী কল্যাণ সংস্থার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

এসময় সভাপতির বক্তব্যে সংস্থার সভাপতি সৈয়দ মোহাম্মদ জাহেদুল হক মানবিক সমাজকে কিডনি রোগীদের চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

জেইউএইচ/আরএইচ

Print This Post Print This Post