বোনের বিয়ের দিন পানিতে ডুবে প্রাণ গেল ছোট ভাইয়ের

আপডেট: ২৪ অক্টোবর ২০২০ ৫:৪০ অপরাহ্ন

সীতাকুণ্ড প্রতিনিধি | আপডেট : ২৪ অক্টোবর, ২০২০ শনিবার ০৫:২০ পিএম

চাচাতো বোনের গায়ের হলুদের আনন্দ উপভোগের পরের দিন বিয়ের দাওয়াত খাওয়ার আগেই বাড়ির পুকুরের গোসল করতে নেমে পানিতে ডুবে প্রাণ গেল ছোট ভাইয়ের।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকার মুন্সি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টায় তার জানাজা শেষে তাকে দাফন করা হয়।

নিহতের নাম সালেহ নাহিন (২২) ওই এলাকার নাজিম উদ্দীনের পুত্র। তিনি ভাটিয়ারী বিজয় সরণী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে বোনের বিয়ে একদিন আগে বেশ ধুমধাম করে গায়ে হলুদ অনুষ্ঠানে অংশ নেয় সালেহ নাহিন। শুক্রবার বিয়ের আনুষ্ঠানিকতা করতে সবাই চলে গেছে স্থানীয় একটি ক্লাবে। ওই গোসল সেরে নাহিন ক্লাবে সেখানে। বাড়ির পুকুরে গোসল করতে গিয়ে পাকা ঘাটে হঠাৎ পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে অজ্ঞান হয়ে পানিতে পড়ে যায় সে। সেখানেই তার মৃত্যু হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কতব্র্যরত তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. আলাউদ্দিন।

এনএকে/সিএস

Print This Post Print This Post